empty
 
 
04.08.2026 10:35 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৪ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.15205-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে, এই পেয়ারের 15 পিপস দরপতন ঘটে।

ইউরোজোনের উৎপাদন খাতের পিএমআই (PMI) প্রতিবেদনের সুবাদে দিনের প্রথমার্ধে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও, যুক্তরাষ্ট্রের আইএসএম (ISM) প্রতিবেদনের অপ্রত্যাশিত শক্তিশালী ফলাফল গতকালের ট্রেডিংয়ের পরিস্থিতি নির্ধারণ করে দেয় এবং মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটায়। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের উৎপাদন কার্যক্রম গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ গতিতে বৃদ্ধি পায়; সূচকটি জুনের ৫৩.৩ শতাংশ থেকে বেড়ে ৫৫.৬ শতাংশে পৌঁছায়, যা প্রায় ৫৪ শতাংশের পূর্বাভাসকে ছাড়িয়ে যায়। এই সূচকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মার্কিন অর্থনৈতিক অবস্থার প্রাথমিক সংকেতগুলোর মধ্যে অন্যতম। সূচকটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে তা ট্রেডারদের মধ্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে আস্থা তৈরি করে, যা মার্কিন ডলারের পক্ষে কাজ করে। এই প্রেক্ষাপটে ইউরোর দরপতন ঘটে। আইএসএম সূচকের শক্তিশালী ফলাফলের কারণে ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর মুদ্রানীতি প্রণয়নের প্রত্যাশা জোরদার হয়েছে, যা মার্কিন বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়িয়েছে এবং মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি করেছে, যার ফলে EUR/USD কারেন্সি পেয়ারের দরপতন ঘটেছে।

আজ দিনের প্রথমার্ধে কোনো উল্লেখযোগ্য সহায়তা ছাড়াই ইউরোর ট্রেডিং শুরু হয়েছে, কারণ অর্থনৈতিক সূচকের তালিকায় কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না; ট্রেডাররা মূলত ইতালির খুচরা বিক্রয় সূচক এবং স্পেনের বেকারত্বের হার সংক্রান্ত প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে। খুচরা বিক্রয় সূচক ভোক্তাদের ব্যয়ের প্রবণতা বুঝতে সাহায্য করে এবং বেকারত্বের পরিসংখ্যান এই অঞ্চলের অন্যতম প্রধান দেশের শ্রমবাজারের চিত্র তুলে ধরে; তবে কারেন্সি ম আর্কেটের ওপর এগুলোর প্রভাব সীমিত। এগুলোর ফলাফলের প্রভাবে ইউরোর মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। আবার সামষ্টিক প্রেক্ষাপটের তেমন কোনো প্রভাব বজায় না থাকায় ইউরোর মূল্যের মুভমেন্ট মূলত বাহ্যিক কারণগুলোর ওপর নির্ভর করবে। কোনো জোরালো প্রভাবক ছাড়া EUR/USD পেয়ারের মূল্যের মুভমেন্ট মূলত মার্কিন ডলারের মূল্যের মুভমেন্ট এবং সামগ্রিক ঝুঁকি গ্রহণের প্রবণতার ওপর নির্ভরশীল থাকবে। কেবল মার্কিন ডলারের মূল্যের উল্লেখযোগ্য কোনো মুভমেন্টই পরিস্থিতির মোড় ঘোরাতে পারে। একই সাথে, ইউরোপীয় সেশন শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় পর্যায়ের গৌণ প্রতিবেদনগুলোর মাধ্যমে ইউরোর মূল্যের নিজস্ব কোনো মুভমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা কম।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1548-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1517-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1548-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1502-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1517 এবং 1.1548-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1502-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1470-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1517-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1502 এবং 1.1470-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.