empty
 
 
30.07.2026 08:11 AM
৩০ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

বুধবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে তীব্র ও শক্তিশালী বৃদ্ধি প্রদর্শন করেছে। ইউরোপীয় কারেন্সির মূল্যের হঠাৎ এই উত্থানের কারণ অনুমান করা কঠিন নয়। গতকাল সন্ধ্যায় ফেডারেল রিজার্ভ এই বছরের পঞ্চম বৈঠকের যবনিকা টেনেছে, যেমন অনুযায়ী মূল সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং ভবিষ্যতে মুদ্রানীতি কঠোর করার ব্যাপারে কোনো সংকেত দেয়নি। ট্রেডারদের জন্য এই সিদ্ধান্ত হতাশাজনক ছিল, কারণ তাঁরা ফেড কর্তৃক ব্যাপক কঠোর অবস্থানের প্রত্যাশা করেছিল, যার ফলে মার্কিন ডলার দুর্বল হয়। আমরা পূর্বেই সতর্ক করেছিলাম যে ট্রেডাররা কেভিন ওয়ার্শের বক্তব্যকে নিজস্বভাবে ব্যাখ্যা করবে। সহজভাবে বলতে গেলে, সুদের হার বৃদ্ধির ব্যাপারে কোনো নিশ্চয়তা না পাওয়া সত্ত্বেও প্রত্যেক ট্রেডার নিজ সিদ্ধান্তে পৌঁছাবে। ফলে দেড় মাস আগে আমরা মার্কিন কারেন্সির মূল্যের উত্থান দেখেছি, এবং গতকাল—দরপতন, যদিও ওয়ার্শের দেওয়া বিবৃতি এবং ফেডের নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে কার্যত কোনো পার্থক্য ছিল না।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি বাই সিগন্যাল গঠিত হয়েছে। মার্কিন ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1366-1.1377 এরিয়া থেকে দুইবার বাউন্স করে এবং নতুন ট্রেডাররা আগেই লং পজিশন ওপেন করার সুযোগ পায়। দিনের শেষে এই পেয়ারের মূল্য 1.1461-1.1474 এরিয়ায় পৌঁছে যায়।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং এখন আর সেগুলো প্রাসঙ্গিক নেই, তবুও ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট বজায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের সার্বিক পরিস্থিতি ও মুভমেন্ট বিবেচনা করে আমাদের ধারণা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে; এবং এটির মূল্য এখনকার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে বৃদ্ধি পাওয়া উচিত। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূলত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট দেখা যাচ্ছে এবং ট্রেডাররা এখনও ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করে চলেছে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1461-1.1474 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1366-1.1377-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1461-1.1474 এরিয়া ব্রেক করে উপরের দিকে গেলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে; যেখানে মূল্যের 1.1584-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, এবং 1.1745-1.1754। বৃহস্পতিবার জার্মানি, ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রান্তিকের জিডিপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের PCE মূল্য সূচক, জার্মানির মুদ্রাস্ফীতি এবং ইউরোপীয় বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে। আজ আবারও মার্কেটে উচ্চমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে, তবে এই পেয়ারের মূল্য ফ্ল্যাট রেঞ্জের মধ্যেই থেকে যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.