আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল, তখন এই পেয়ারের মূল্য 161.69 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল। 161.69-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ফলে এই পেয়ারের সেল সিগন্যালের পরিকল্পনা #2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়; তথাপি এই পেয়ারের কোনো উল্লেখযোগ্য দরপতন ঘটেনি।
মার্কিন ডলারের দর জাপানী ইয়েনের বিপরীতে অবিচলভাবে বাড়ছে, যা স্পষ্টতই ব্যাংক অফ জাপানকে কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করতে আকৃষ্ট করছে। আজ জাপানে মে মাসের খুচরা বিক্রয় সূচক প্রকাশিত হয়েছে, যা উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধির এবং জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের প্রদত্ত ভর্তুকির ফলে তৃতীয় ধারাবাহিক মাসে বৃদ্ধি প্রদর্শন করেছে। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানায় যে এপ্রিলের উর্ধ্বমুখী সংশোধিত পূর্বাভাসের পরে খুচরা বিক্রয় সূচক 1.9% বেড়েছে। এই ফলাফল অর্থনীতিবিদদের সকল পূর্বাভাসের ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে খুচরা বিক্রয়ের হার 5.3% বেড়েছে, যেখানে সর্বসম্মত পূর্বাভাস ছিল 3% বৃদ্ধির। সব মিলিয়ে এটি নির্দেশ করে যে দেশটিতে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকবে এবং ব্যাংক অফ জাপান সুদের হারের ব্যাপারে আরো আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য করবে। তবুও এই প্রতিবেদনগুলো ইয়েনের মূল্যকে খুব একটা প্রভাবিত করেনি।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 162.07-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 161.88-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 162.07-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 161.73-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 161.88 এবং 162.07-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 161.73-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 161.51-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 161.88-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 161.73 এবং 161.51-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।