আরও দেখুন
বুধবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও, একটি প্রতিবেদন বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটি হচ্ছে যুক্তরাজ্যের মে মাসের ভোক্তা মূল্য সূচক। স্মরণ করা যেতে পারে যে, গত মাসে গ্রেট ব্রিটেনে মুদ্রাস্ফীতির হার অপ্রত্যাশিতভাবে কমে গিয়েছিল, যা ২০২৬ সালে ব্যাংক অব ইংল্যান্ডের আর্থিক নীতিমালা অন্তত একবার কঠোর হওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। আজ ব্রিটেনে মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে ৩% হবে বলে আশা করা হচ্ছে। তবে, যদি শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, তাহলে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ঝুঁকি নিতে চাইবে না, কারণ এই পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ খুচরা বিক্রয় প্রতিবেদন প্রকাশিত হবে, যা ব্রিটিশ মুদ্রাস্ফীতি প্রতিবেদন এবং ফেডারেল রিজার্ভের বৈঠকের পরিপ্রেক্ষিতে বস্তুনিষ্ঠভাবে স্বল্প গুরুত্বসম্পন্ন।
বুধবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডের বৈঠকটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। ট্রেডাররা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মূল সুদের হার অপরিবর্তিত রাখবে, কিন্তু ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ কেমন নীতিমালা ও দৃষ্টিভঙ্গি ধারণ করবেন তা আমরা এখনও জানি না। সুতরাং, ওয়ার্শের ভাষণই আজকের মূল ইভেন্ট হতে যাচ্ছে। আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডও ভাষণ দেবেন; তবে, এই ইভেন্টের প্রভাবে আমরা মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়ার আশা করছি না। গত সপ্তাহে, ইসিবি মূল সুদের হার বাড়িয়েছিল, কিন্তু এরপর ইউরোর দর বৃদ্ধি পায়নি কোনো। ট্রেডাররা ইসিবির বৈঠকের সিদ্ধান্তটিকে পুরোপুরিভাবে উপেক্ষা করেছে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে ইতিবাচক হচ্ছে। শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে; তবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে, বর্তমান চুক্তির খসড়ায় "পারমাণবিক কর্মসূচীর" বিষয়টি উল্লেখই করা হয়নি। ঠিক এই সমস্যাটিই যুদ্ধের সূত্রপাত করেছিল এবং যেকোনো মুহূর্তে আবারও তা যেকোনো সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ট্রেডাররা মধ্যে বেশ সংযত আশাবাদ পরিলক্ষিত হচ্ছে, এবং মার্কিন ডলারের দরপতনেরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে, উভয় কারেন্সি পেয়ারই বেশ অস্থিরতার সাথে ট্রেডিং করা হতে পারে, কারণ আজ ফেডের বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে। ইউরো 1.1584-1.1594 এরিয়া থেকে এবং ব্রিটিশ পাউন্ড 1.3456-1.3476 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। কারেন্সি মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে থাকলেও, আজ ট্রেডাররা আসন্ন অর্থনৈতিক প্রতিবেদন এবং ওয়ার্শের বক্তব্যের দিকে মনোযোগ দিতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।